টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর আইনজীবীর লাশ উদ্ধার

0

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে নিখোঁজের ৫ দিন পর প্রবীণ আইন জীবী মো. হাসান আলীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লি‌শ। শ‌নিবার (১৩ জুলাই) বেলা ১২টার দি‌কে সদর উপ‌জেলার কাগমারারি প‌শ্চিম আকুর টাকুরপাড়ার লৌহজং নদী থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, দুপু‌রের দি‌কে পৌর শহ‌রের কাগমারারির প‌শ্চিম আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং নদী‌তে একটি ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে এবং প‌রে প্রবীণ আইনজী‌বী মো. হাসান আলীর লাশ ব‌লে শনাক্ত করা হ‌য়।

তি‌নি আরও জানান, হাসান আলী‌কে হত্যার পর তার মরদেহ নদী‌তে ফেলা দেয়া হ‌য়। লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

এর আগে গত সোমবার (৮ জুলাই ) সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। পরে তার সন্ধান চে‌য়ে টাঙ্গাইল সদর মডেল থানায় জিডি করে তার পরিবারের সদস্যরা।

নিহত অ্যাড‌ভো‌কেট বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য।