সদরুল আইন: গাজীপুরের শ্রীপুর উপজেলায় থানা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু আজ রাতে আবার সন্ত্রাসী দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।তার অবস্থা আশংকাজনক বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
জানা যায়, আজ রাত সাড়ে ৮ টার পরে ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুকে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে একদল দূর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
এতে ছাত্রলীগ সভাপতি জিকু রক্তাত্ব ও মারাত্মক অাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে আহত ছাত্রলীগ সভাপতি মাটিতে লুটিয়ে পড়লে মূমূর্ষ অবস্থায় তাকে শ্রীপুর ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।তার অবস্থা অাশংকাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২ আগষ্ট শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর সন্ত্রাসী হামলা হয়।
ওই ঘটনার প্রেক্ষিতে,ছাত্রলীগ ২৪ আগস্ট মাওনা চৌরাস্তায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। এই ঘটনার কয়েকদিন পর অাবার সন্ত্রাসী হামলার শিকার হলেন ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু।
এদিকে ছাত্রলীগ সভাপতি সন্ত্রাসী হামলার শিকার হওয়ায় গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি সন্ত্রাসী যেই হোক তাকে দ্রুত অাইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার জন্য অাইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।
এদিকে ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুর উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনী শ্রীপুরে বিশেষ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

