ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

0
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব- জামালপুর রেললাইনে উপজেলার নিকলা মোহাব্বত এলাকায় রেললাইনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ধনঞ্জয় হালদার (৭০) অলোয়া ইউনয়নের চর নিকলা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে অলোয়া ইউপি চেয়ারম্যান মোঃ রহিজ উদ্দিন আকন্দ জানান, জামালপুর থেকে ছেড়ে আশা বঙ্গবন্ধুসেতু গামী রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ধনঞ্জয় ওরফে ঝনু নিহত হয়। এর আগে তিনি উপজেলার নিকলা মোহাব্বত এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে খবর পেয়ে তার স্বজনরা এসে লাশ নিয়ে যান। ক্যাপশন ঃ প্রতিকী ছবি।