পাঁচবিবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

0
পাঁচবিবিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

এস এম শফিকুল ইসলাম: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচবিবি মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সানজিদা মোস্তারিক, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ার, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বৈজ্ঞানীক যন্ত্র-পাতির উপকারিতা ও কলা-কৌশল প্রর্দশন করেন।