চান্দিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক চেয়ারম্যান এর দাফন সম্পন্ন

0
চান্দিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক চেয়ারম্যান এর দাফন সম্পন্ন

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৭০) বুধবার (১জানুয়ারি) রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে তার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র মো.মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, মহিচাইল ইউপি চেয়ারম্যান আবু মুসা মজুমদার।