আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যাগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যাগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রবিবার (১৯জানুয়ারী) বিকেলে নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। এ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল আলিম খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হাবিবুর রহমান সিদ্দিকী,নারান্দিয়া ইউপি সদস্য শামসুল আলম, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো রানী দাস, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মিনহাজ তালুকদার, আনোয়ার মণ্ডল, তাসলিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি শামসুল হক কলেজের প্রভাষক জনাব মাসুদ ভূঁইয়া। পরে শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।