লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব উদযাপিত

0
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব উদযাপিত

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত উৎসব ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কলেজ কর্তৃপক্ষের উদ্যেগে এ উৎসব হয়। এতে শিক্ষার্থীদের উদ্যোগে ১৬টি স্টলে ৩৫ ধরনের পিঠার সমারোহ ঘটে। এ উৎসবে কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা আপন মনে সেঁজেছে। তরুণীদের দেখা গেছে মাথায় নানা রঙের ফুল আর বাসন্তি রংয়ের শাড়িতে। অন্যদিকে বাসন্তি পাঞ্জাবী আর মাথায় গামছা বেধে দিনকে উদযাপিত করেছে তরুণরা। এসময় কলেজ ক্যাম্পাস এলাকায় মুখরিত হয়ে উঠে আনন্দ উৎসবে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুল করিম এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহাম্মদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজটির সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমূখ। এসময় শিক্ষার্থীদের উদ্যোগে বসন্ত উৎসবে দেওয়ালিখা পদর্শন করা হয়। পরে র‌্যাপল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের সমাপ্ত হয়।