সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে আজ সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের মাঝে করোনা সচেনতায় লিফলেট বিতরণ করা হয়। মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাসের নেতৃত্বে উপজেলার কয়ড়া, বড়পাঙ্গাসী, উধুনিয়া ইউনিয়ন এলাকায় সাধারণ জনগনের মাঝে লিফলেট বিতরণ এবং তাদেরকে করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন থাকার আহবান জানান।

