পাবনার বেড়ায় নববধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

0
পাবনার বেড়ায় নববধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

কামাল সিদ্দিকী: পাবনার বেড়া উপজেলায় শাপলা খাতুন (১৮) নামের এক নববধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ রোববার বেড়া পৌর এলাকার ছোট পায়না মহল্লায় এ ঘটনা ঘটে। বেড়া থানা পুলিশ স্বামী শাহাদতকে আটক করেছে। পরিবারের অন্য সদস্যরা পালাতক রয়েছে বলে বলে পুলিশ জানায়। নিহতের পরিবার ও থানা সুত্র জানায় বেড়া পৌর এলাকার ছোট পায়না মহল্লার আব্দুস ছাত্তার গায়েনের মেয়ে শাপলা খাতুন (১৮)‘র সাথে একই মহল্লার হামেদ খাঁর ছেলে শাহাদত খাঁর (২২) এর প্রেমের সম্পর্ক হয়ে প্রায় তিন মাস আগে এবং এরপর দুইজনে পালিয়ে বিয়ে করে। পরে এলাকার প্রধানবর্গ বসে দুই পরিবারের মধ্যে আপোস মিমাংসা করে দেন। নিহতর বাবা আব্দুস ছাত্তার গায়েন জানান, বিযের পর থেকেই যৌতুক দাবী করে আমার মেয়ে শাপলাকে ওর স্বামী শাহাদতসহ শশুর, শাশুরী নির্যাতন করতো। এরই জের ধরে গত শনিবার (৯ মে) রাতে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে তারা। পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করে। এ ঘটনায় নিহতর বাবা আব্দুস ছাত্তার গায়েন বাদি হয়ে বেড়া থানায় একটি হত্যা মামলা করেছে। এ ব্যাপারে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খাঁন জানান, স্বামী শাহাদতকে আটক করা হয়েছে।