ফজলুর রহমান: রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর খেলোয়ার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানটি পরিচালনা করে সমিতি আহবায়ক মাইদুল ইসলাম।
সোমবার(২০ সেপ্টেম্বর) উপজেলার তাম্বুলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করেন পীরগাছা ক্রিকেট একাদশ বনাম কাউনিয়া উপজেলার ভাইয়ারহাট শেখ রাসেল ক্রিকেট একাদশ। ক্রিকেট খেলায় মারুফ হাসান, সিয়াম হোসেন ও জাহিদ হাসান আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পুরস্কার বিতরন অনুষ্টানে ঠিকাদার আব্দুল গফুর সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন জমির রবু সরদার। অনুষ্ঠানে বিজয়ী দল হিসেবে ভাইয়ারহাট শেখ রাসেল ক্রিকেট একাদশ এর নিকট পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফেজ মোঃ মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক নওয়াব আলী বিএসসি, বাংলাদেশ যুবলীগ তাম্বুলপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মিশন, বাংলাদেশ ছাত্রলীগ তাম্বুলপুর ইউনিয়ন শাখার সভাপতি আহসান হাবীব সুজন, দৈনিক ভোরের দর্পণ পীরগাছা প্রতিনিধি ফজলুর রহমান প্রমুখ।

