শাহজাদপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেফতার

0
শাহজাদপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা গ্রেফতার

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জালাল মিয়া (৭০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পাবনা জেলা সদরের শালগাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে আওয়ামী লীগ নেতা শাহ জালাল মিয়াকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ‘২৪ এর ৫ আগস্টের পর ঢাকা উত্তরা থানায় তার বিরুদ্ধে দুইটি হত্যার মামলা এবং শাহজাদপুর থানায় দুইটি বিস্ফোরণ মামলা রয়েছে । এতদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা জেলা সদরের শালগড়িয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।