কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প

0
কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।এই সংগঠনটির সাত বছর পূর্তি উপলক্ষে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান।

এসময় সংগঠনটির পক্ষ থেকে রোগাক্রান্ত কুকুর বিড়ালের জন্য বিনামূল্যে ঔষধ এবং খাবার প্রদান করা হয়। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী ও সদস্য মাসুদ হাসানসহ সংগঠনটির সদস্যরা।রোগাক্রান্ত কুকুর বিড়ালকে ফেলে না দিয়ে চিকিৎসা সেবা দিতে মালিকদের আগ্রহী করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, এই সংগঠনের সহয়তায় দীর্ঘদিন যাবত সে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।তিনি সংগঠনটি সার্বিক মঙ্গল কামনা করেন।