কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসার দাখিল-২০২৬ ইং পরীক্ষার্থী ও শিক্ষক এ এস এম বজলুর রশীদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি মো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার ও মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষক এ,এস,এম বজলুর রশীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।আজকের এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো,ইসমাইল হোসেন।