মাগো: হাবিবা খান স্নেহা

0
মা
মাগো: হাবিবা খান স্নেহা

” মাগো”
হাবিবা খান স্নেহা

মাগো তোমায় মনে পরে,
আছো যে তুমি অনেক দূরে।

তোমার স্মৃতি বুকে ধরে,
আছি আমি জগৎ জুড়ে।

তোমার মুখের মায়াবী হাঁসি,
জানি না কত ভালোবাসি।

মাগো তোমার চরন তলে,
দিও গো একটু জায়গা করে।

তোমার পরশ একটু পেলে,
যাই যে আমি সবি ভুলে।

তোমার ডাকের মধুর সুরে,
জানি না কি যে যাদু আছে।

তোমার কড়া শাসন-বারণ,
হয়েছে আমার উন্নতির কারন।

মাগো তোমায় ভালোবাসি,
প্রাঁনের চেয়েও অনেক বেশি।