মেঘের জল: আমেনা ফাহিম

0

মেঘের জল

আমেনা ফাহিম

এখন মন খারাপের দিন
কেনো আকাশ রঙিন
এখন মন খারাপের রাত
কোনে জোছনার অভিসার।।

তুমি হীনা আমি নেই
আমি হীনা তুমি নেই
ঝুম বরষা
শাপলার ঝিল
কেউ তো নেই
কিচ্ছু নেই
এখন মন খারাপের দিন
কেনো আকাশ রঙিন
এখন মন খারাপের রাত
কোনে জোছনার অভিসার।।

তুমি আমার শুধুই আমার
আমি তোমার শুধু যে তোমার
আঁখি ছলছল
মেঘের জল
ভিজবো খুব
বৃষ্টি নামুক
এখন মন খারাপের দিন
কেনো আকাশ রঙিন
এখন মন খারাপের রাত
কোনে জোছনার অভিসার।