অভিযোগ প্রমাণ হলে প্রার্থিতা বাতিল হতে পারে তাবিথ আউয়ালের

0
অভিযোগ প্রমাণ হলে প্রার্থিতা বাতিল হতে পারে তাবিথ আউয়ালের

সদরুল আইন: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ উঠেছে।

ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাউয়ের একটি প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের এনএফএম এনার্জি কোম্পানির প্রায় সাড়ে তিনশ শেয়ারের মালিক তাবিথ।

কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি যে সম্পদের হিসেব দিয়েছেন সেখানে এই শেয়ারের কথা উল্লেখ করেননি তিনি।

এ বিষয়ে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ নির্বাচনে তথ্য গোপন করা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনকে এই ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত।

নির্বাচন কমিশন ঘটনার সত্যতা পেলে তার প্রার্থিতা বাতিল করতে পারে কিংবা নির্বাচনের পরও যদি তার এই ঘটনার প্রমাণ হয় তখনও তিনি পদ হারাতে পারেন।

সেই সঙ্গে দুদকও বিষয়টি খতিয়ে দেখতে পারে।’