নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা হচ্ছে: তাপস

0
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা হচ্ছে: তাপস

বাংলাদেশ প্রতিবেদক: সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ এলাকায় গণসংযোগ শুরুর সময় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনভাবে নষ্ট না হয়। কোন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে। নির্বাচন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাকে আমি অনুরোধ করব কঠোর ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় রাখতে তারা যেন ব্যবস্থা নেন।
ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি ঢাকাবাসীর প্রতি আহবান করব, তারা যাতে সজাগ থাকেন। কেউ যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে। ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রায় প্রয়োগের মাধ্যমে তার জবাব দেন।
একই সময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আর মাত্র ৩দিন বাকি আছে। আমি বিশ্বাস করি, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ঢাকাবাসী উন্মুখ হয়ে, আগ্রহ সহকারে অপেক্ষা করছেন। তিনি বিলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা যেখানেই গণসংযোগ করছি না কেন সব জায়গায় ঢাকাবাসীর স্বতস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি।
তাপস বলেন, ঢাকাবাসির উন্নয়নের জন্য আমরা যে রুপরেখা দিয়েছি তা সাদরে গ্রহণ করেছে। তার বহিঃপ্রকাশ হিসেবে ১ ফেব্রুয়ারি ঢাকাবাসি নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমাকে তাদের সেবক হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়যুক্ত করবেন।