গ্রেনেড হামলা: খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন

0
গ্রেনেড হামলা: খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন

বাংলাদেশ প্রতিবেদক: ২০০৪ সালের একুশ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মদদদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলা গ্রহণের বিষয় এখনও শুনানি হয়নি।

মামলার বাদী এবি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে খালেদা জিয়াকে আসামি করে একটি মামলার আবেদন করেছি। বেলা সাড়ে ১১টার দিকে মামলা নেয়া না নেয়ার বিষয়ে শুনানি হবে।

মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ সেলিম, শেখ হেলাল, হাজি মো. মাহবুব আব্দুল্লাহকে।