জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।
জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটনায় মোস্তফা গ্রুপের দুইজন আহত হন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন সামান্য আহত হয়েছে।

