রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে করোনাভাইরাসের উপর অলোচনা অনুষ্ঠিত

0
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে করোনাভাইরাসের উপর অলোচনা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও কমিউনিটি মেডেসিন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপর অলোচনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ডাঃ আরেফা আকতার আশা ও ডাঃ তানজিনা আফরোজ সুপ্তা সুন্দর,সাবলীল,এবং তথ্যবহুল ও সময়োপযোগী করোনার উপর বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন । এত করোনা ভাইরাসের উৎপত্তি রোগের ব্যাপকতা প্রতিরোধের উপায় মৃত্যুর কারন সহ নানা বিষয়ে উপস্থাপন করেন । অনুষ্ঠানে কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আফরোজা বুলবুল, প্রফেসর অমরেশ সাহা, প্রফেসর শামসুজ্জামান, ডা: মামুন এবং পরিচালক স্বপন কুমার নাথ বক্তব্য রাখেন । সভায় বক্তারা এই রোগের প্রতিকার ও জনসচেনতা বাড়াতে এধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন ।