মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬ ন¤^র ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ এবং শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেছেন মোঃ মাহফুজুর রহমান রিটন|
বৃহস্পতিবার দুপুরে তিনি এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন| পরিদর্শনকালে প্রশাসক চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন| তিনি কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন|
এ সময় উপস্থিত ছিলেন আহমদ আল মঈন পরাগ, মাহমুদুর রহমান ইমন, বনি আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা| রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে|

