শর্শা প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ পশুহাট যশোরের শার্শার বাগআঁচড়া-সাতমাইল হাটের ইজারা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা সম্পন্নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বুধবার বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা কার্যক্রম সম্পন্ন হয়।
জানাগেছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের উপস্থিতিতে প্রশাসনিক সভাকক্ষে ওপেন ডাকের মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালিত হয়। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস ৩ কোটি ৮০ লক্ষ টাকায় এক বছর (অর্থাৎ ১০০ টি) পশুহাটের ইজারা লাভ করেন। ইজারা কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস জানান, সরকার নির্ধারিত রেটে ইজারা আদায়সহ হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যাপারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে পশুহাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।
উল্লেখ্য, বাগআঁচড়া-সাতমাইল পশুহাটটি দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ ও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার পশুহাটটি বসে। যেখানে প্রতি বছর এ হাটে হাজার হাজার গবাদিপশু ক্রয়-বিক্রয় হয়।

