পুলিশের গোয়েন্দা শাখা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান

0
পুলিশের গোয়েন্দা শাখা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে বাধ্য করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে।

দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে অবস্থান করে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে অতিরিক্ত ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া নিতে বাধ্য করছিল। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ ওমেদ আলী২. মোঃ রানা মিয়া ৩. মোঃ রাজু মিয়া ৪. মোঃ বিপ্লব মিয়া ৫. মোঃ ফরহাদ হোসেন ৬. মোঃ আরাফাত হোসেন আপেল ৭. মোঃ মারুফ হোসেন সবাই রংপুর মহানগর এলাকার বাসিন্দা। পুলিশ আরো জানায় চিকিৎসাসেবার মতো মানবিক খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসপাতাল কেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তৎপর রয়েছে।