জেনেভা ক্যাম্পে র‌্যাব-সেনাবাহিনী অভিযান চালিয়ে পিস্তল, অস্ত্র উদ্ধার

0
জেনেভা ক্যাম্পে র‌্যাব-সেনাবাহিনী অভিযান চালিয়ে পিস্তল, অস্ত্র উদ্ধার

আজকের ডেস্কঃ দুপক্ষের সংঘর্ষে জাহিদ নামে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে র‌্যাব ও সেনাবাহিনী। এ সময় কোনো অপরাধীকে ধরতে না পারলেও পিস্তল-গুলি, দেশীয় অস্ত্র, হেলমেট ও বিয়ার জব্দ করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) র‌্যাব-২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে জেনেভা ক্যাম্পের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি জব্দ করে। এছাড়া পাচটি সামুরাই, ১০টি বড় ছোড়া, দুটি চাইনিজ কুড়াল, ১৪টি পেট্রোল বোমা, ১০ ক্যান বিয়ার, ৩৩ পিস এসএস পাইপের লোহার লাঠি এবং ৩০টি হেলমেটও জব্দ করে যৗথবাহিনী। তবে এ সময় কোনো অপরাধীকে আটক করা যায়নি বলেও বিজ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার জাহিদের মৃত্যুর ঘটনা ঘিরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য: বুধবার দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এসময় একটি ককটেলের আঘাতে প্রাণ হারান জাহিদ (২০) নামের এক তরুণ। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।