শাহাবুদ্দীন শিহাব : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।
প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।
শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
কু্বি প্রেস ক্লাবের সহযোগী সদস্য মোহাম্মদ ফোরকান বলেন, সর্বদা সত্যের সন্ধানে স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে নিজের আলাদা ভাবমূর্তি তৈরি করতে সফলভাবে সক্ষম হয়েছে। এই সংগঠন আমাকে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ চর্চার সুযোগ করে দিয়েছে। সর্বদা সত্যের সন্ধানে স্লোগানে অনুপ্রাণিত হয়ে আমি যুক্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে। বর্তমানে সংগঠনের সহযোগী সদস্য হিসেবে আমি গর্বিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে ৯ম বর্ষে পদার্পণ করেছে, আমি বিশ্বাস করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব পূর্বের ন্যায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার করবে এবং সংগঠনের সাংবাদিকগণ জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে সফলভাবে সক্ষম হবেন।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে। সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসতেছি, সামনেও কাজ করে যাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সাথে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।”
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।’

